1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বর্ণাঢ্য আয়োজনে ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বর্ণাঢ্য আয়োজনে ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জের ছাতক উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।

সোমবার ৬ জুলাই উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)”র উদ্যোগে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সকালে উপজেলা পরিষদ কার্যালয়  প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ছাতক উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পারে   উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রজত দাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌফিক হোসেন খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মিলন মিয়া, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, বিআরডিবি”র চেয়ারম্যান সৈয়দ মোঃ জাহাঙ্গীর আলম , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, ফিল্ড অফিসার বিদূষ বর্মন, উষা রাণী দেবনাথ,তাতিকোনা সমবায় দলের নাইমা বেগম ও মাধবপুর সমবায় দলের নেতা রোকসানা বেগম। 

এসময় বিএনপি নেতা আজর আলী মেম্বার, নিজাম উদ্দিন সহ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, কর্মকর্তা, সাংবাদিক  এবং সমবায়ীগণ উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায় ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও দেশ প্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

আলোচনা সভা শেষে সমবায়ীদের বিভিন্ন প্রজাতির বৃক্ষ চারা  বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park