1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল।

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭০ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী হিসেবে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বর্তমানে মুয়াযযম হোসেন হেলাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এর দায়িত্ব পালন করছেন। ঘোষণার পর থেকেই বরিশাল মহানগরজুড়ে রাজনৈতিক অঙ্গন, সাধারণ ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের একটি অংশ মনে করছেন, সৎ, পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে বরিশাল সিটিকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল।

দীর্ঘদিন ধরে তিনি সামাজিক, মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় নগরবাসীর মাঝেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে মত প্রকাশ করছেন অনেকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে বরিশালের রাজনৈতিক অঙ্গনে পরিচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার প্রস্তুতি থাকলেও তৎকালীন জোটসঙ্গী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, মুফতি ফয়জুল করীমের প্রতি সম্মান দেখিয়ে তিনি নিজের মনোনয়ন প্রত্যাহার করেন। তার এ সিদ্ধান্ত রাজনৈতিক মহলে ইতিবাচকভাবে আলোচিত হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন সড়ক, নাগরিক সেবা সহজীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। এছাড়া তরুণ সমাজকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়া, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমেও গুরুত্বারোপ করার কথা জানিয়েছেন তার সমর্থকরা।

জামায়াত নেতাকর্মীরা বলছেন, বরিশাল নগরীকে দুর্নীতিমুক্ত, পরিকল্পিত ও আধুনিক সিটি কর্পোরেশনে রূপান্তর করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় সভা শুরু হয়েছে বলেও জানা গেছে।

এদিকে সাধারণ ভোটারদের অনেকেই মনে করছেন, নির্বাচনে নতুন নেতৃত্ব ও উন্নয়নমুখী পরিকল্পনা নগর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এখন নির্বাচনী মাঠে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ততাই হয়ে উঠবে মূল আলোচনার বিষয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park