
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের উখিয়া শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে মাছবোঝাই মিনি পিকআপ থেকে ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ৬৪ বিজিবি। ও মো.শফিক নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. শফিকের পিতার নাম আলী আহমদ সাবরাং পুরানপাড়া,টেকনাফ,কক্সবাজার।
শনিবার (২৭ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার ২৬ জুন ২০২৬ আনুমানিক ৮টা ১৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় গাড়ির উপরে রাখা অতিরিক্ত চাকার ভেতরে কালো কসটেপে মোড়ানো ২৩টি প্যাকেট থেকে মোট ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তল্লাশির সময় চালক মো. শফিক দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির টহল দল ধাওয়া করে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত অন্যান্য চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।