1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

মনির খান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মনির খান
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লেকে কার্পজাতীয় ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতা। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেকে এ কর্মসূচি পালন করেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অলি উল্লাহ ও দপ্তর সম্পাদক ইনজামামুল হক।

বিশ্ববিদ্যালয়ের লেককে আরও প্রাণবন্ত করা, প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি এবং লেককেন্দ্রিক শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।

উদ্যোগের বিষয়ে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওলি উল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের লেকটি আমাদের ক্যাম্পাসের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে লেকের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেছি। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চাই।’

শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইনজামামুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্বের জায়গা। রাজনীতি মানেই শুধু মিছিল মিটিং নয়। ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের পরিবেশ সুন্দর ও প্রাণবন্ত রাখতে আমরা নিজেদের জায়গা থেকে কাজ করতে চাই। লেকে মাছের পোনা অবমুক্ত করার এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়বে বলে আশা করছি।’

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকল পর্যায়ের নেতাকর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park