
মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা//
আজ বৃহস্পতিবার (০৭ মে ) পাবনা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ পাবনা জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয় পাবনায় উপস্থিত হলে তাঁকে জেলা পুলিশ পাবনার পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান মোঃ আনোয়ার জাহিদ বিদায়ী পুলিশ সুপার, পাবনা।
এরপর পুলিশ সুপার পাবনা জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ রেজিনুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ শরিফুল ইসলাম ,অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), সাদিক আহমেদ , সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল ),অতিরিক্ত পুলিশ সুপার জনাব লাবিব আব্দুল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।