1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবনায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাবনায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মো:সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পঠিত

মো:সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //

শনিবার (১৮ এপ্রিল) পাবনা থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, পাবনা-৫ অ্যাডভোকেট জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ রেজিনুর রহমান।

উক্ত অনুষ্ঠানে সভাপতি মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি  তাঁর বক্তব্যে পাবনা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ হয়ে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা জোরদার এবং জনগণের সাথে পুলিশের সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ পাবনা থানা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ সহ পাবনা জেলার ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ,বিভিন্ন পেশার মানুষ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park