1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাকশী রেলওয়ে এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদক উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাকশী রেলওয়ে এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদক উদ্ধার

মোঃ সজিব হোসেন, স্টাফ রিপোর্টার, পাবনা।
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পঠিত

মোঃ সজিব হোসেন, স্টাফ রিপোর্টার, পাবনা।

পাকশী রেলওয়ে জেলা পুলিশের গত এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরেছেন পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান।

শনিবার সকালে পাকশী রেলওয়ে জেলা পুলিশ লাইনে পুলিশ সুপারের কার্যালয়ের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব তথ্য তুলে ধরেন।

সভায় পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান জানান, গত এক বছরে রেলওয়ে পুলিশের বিভিন্ন অভিযানে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মোট ৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক কারবারিদের বিরুদ্ধে ১২টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৪১ কেজি গাঁজা, ৪ কেজি ৬০০ গ্রাম হেরোইন, ৫২৮ পিস ইয়াবা, ১ হাজার ১২৬টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পল), ৪০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬৪০ বোতল কোডিনযুক্ত এসকফ সিরাপ, ১৫০ বোতল ফেনসিডিল, ১৩ বোতল দেশীয় মদ, ৩০ বোতল কোডিন ফসফেট চোকো এবং ৩০ বোতল কোডিনযুক্ত এমকে ড্রাইল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, রেলওয়ে পুলিশের জনবল অত্যন্ত কম। সীমিত জনবল দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে হচ্ছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার এবং রেলওয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে পুলিশ সদস্য বৃদ্ধি ও থানা-ফাঁড়ির সংখ্যা বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, রেলওয়ে এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ কাজে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না, সিনিয়র সাংবাদিক এস এম রাজা, সাংবাদিক মাহবুবুল হক, অহিদুল ইসলাম, শিশির, মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park