1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির অসহায় নারীদের মাঝে বিনামূল্যে পুষ্টিকর চাল বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবির অসহায় নারীদের মাঝে বিনামূল্যে পুষ্টিকর চাল বিতরণ

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বসবাসরত দরিদ্র, অসহায় ও কর্মহীন ২২৬ জন নারীর মাঝে সরকারের ভিডব্লিউবি (VWB) প্রকল্পের আওতায় ৩০ কেজি করে পুষ্টিকর চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এরই অংশ হিসেবে আটাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগী নারীদের মাঝে চাল বিতরণ করা হয়।

আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম. সামছুল আরেফিন চৌধুরী আবু উপকারভোগীদের হাতে পুষ্টিকর চাল তুলে দেন। বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সাগর চন্দ্র রায়, সংরক্ষিত মহিলা সদস্য গোধূলী রানী, মোছা. কুলছুমা বেগম ও ললিতা রাণীসহ অন্যান্য জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা।

চাল পেয়ে উপকারভোগী নারীরা সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তার চাল তাদের পরিবারের কয়েক দিনের খাদ্যসংকট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park