
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে উচাই জেরকা এস.সি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম. সামসুল আরেফিন চৌধুরী (আবু), পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) তোফাজ্জল হোসেন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বাবু বিনয় সিং।
আলোচনা সভা শেষে অতিথিরা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে তাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।