
ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রদলের আহবায়ক এম আই রকির সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) পাঁচবিবি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা ছাত্রদলের হারানো গৌরব ও আদর্শ পুনরুদ্ধার, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করা এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক আনিছুর রহমান আনিস, প্রভাষক আহসান হাবিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদ হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাবুর রহমান জনি।
সভায় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম আবু তাহেরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ছাত্রদলকে আদর্শিক, সাংগঠনিক ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।