1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দিলেন স্মৃতি ফাউন্ডেশন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবিতে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দিলেন স্মৃতি ফাউন্ডেশন

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের কৃতি শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সমাজসেবকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়ন পরিষদ হলরুমে ডাঃ বয়েন সরকার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ইউনিয়নের বেশ ক’জন গরীব ও অসহায় পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থী সমাজসেবক ও অসহায়দের মাঝে ক্রেস্ট সম্মাননা স্মারক ও অর্থ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ গোলাম মর্তুজা, ডাঃ বয়েন সরকারের কনিষ্ঠ পুত্র অ্যাডভোকেট মোঃ মাফিজুল সরকার (এপিপি), পরিষদের সদস্য মোঃ আমজাদ হোসেন, মোঃ জয়নুল হোসেন, শ্রী অমল চন্দ্র ও মোঃ লাইজুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park