1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে কুসুম্বা ইউনিয়নে ওলামা সম্মেলন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবিতে কুসুম্বা ইউনিয়নে ওলামা সম্মেলন অনুষ্ঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিশিষ্ট আলেম ও খতিবদের নিয়ে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় কুসুম্বা ইউনিয়ন ওলামা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
কুসুম্বা ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা ওমর ফারুক এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য @জেলা প্রতিনিধি নরসিংদী রাখেন জয়পুরহাট জেলা ওলামা বিভাগের সভাপতি মাহমুদুল হাসান।
মাওলানা মাহমুদুল হাসান বলেন, আলেম সমাজ নবীদের ওয়ারিশ। রাষ্ট্রের জন্য তাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা সকল অন্যায়ের বিরুদ্ধে আলেমদের কথা বলতে হবে। জনসাধারণকে সচেতন করতে হবে। একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আলেমদের জ্ঞান অর্জন ও ভূমিকা অনস্বীকার্য। আমাদেরকে সদা হক কথা বলতে হবে। হকের উপরে নিজ ও পরিবারকে প্রতিষ্ঠিত রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর সুজাউল করিম বলেন, আলেম সমাজ অনেক জুলমের স্বীকার। মাসজিদে হক কথা বলতে গিয়ে অনেক আলেম চাকরি হারিয়েছেন। অনেককেই জেল ভরে রাখা হয়েছে। অনেকের পরিবারের উপরও নির্যাতন চালানো হয়েছে। যাইহোক আলেম সমাজকে হক থেকে দূরে থাকা চলবে না। সকল জাহেলিয়াতের মোকাবিলায় অবিচল থাকতে হবে।
এছাড়াও উপস্হিত ছিলেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা আবু নাইম মোঃ অলিউল হক, ইউনিয়ন বাইতুলমাল সেক্রেটারি মাওলানা মারুফ হোসাইন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মামুনুর রশিদ, ইসলামী ছাত্রশিবির পাঁচবিবি পূর্ব শাখার সভাপতি হাফেজ রুহুল আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park