1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি থানার ওসির কঠোর অভিযানে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবি থানার ওসির কঠোর অভিযানে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯১ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলামের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে থানা পুলিশ। দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে। এতে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে পাঁচবিবি বাজারের শুভ জুয়েলার্সের সামনে অভিযান চালিয়ে নেশাজাতীয় ৩৯টি অ্যাম্পলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নওগাঁ জেলার আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে মো. ওয়াসিম আলী প্রামাণিক ও তার স্ত্রী মোছা. সোহাগী আক্তার।

অন্যদিকে, সোমবার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বিরিঞ্চিপাড়ায় অভিযান চালিয়ে আবুল কাশেমের ছেলে মো. আব্দুল আলিমকে তার নিজ বাড়ি থেকে ৪৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ।

পাঁচবিবি থানার ওসি মো. তামবিরুল ইসলাম বলেন, “পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষ তথ্য দিয়ে সহযোগিতা করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে।”

স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এমন ধারাবাহিক ও কঠোর অভিযানের কারণে এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মাদক নির্মূলে পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park