1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রহ্মরাজপুরে ১০৪৬ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রহ্মরাজপুরে ১০৪৬ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ।

সোহাগ হোসেন, সদর সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬৪ বার পঠিত

সোহাগ হোসেন, সদর সাতক্ষীরা :

আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি ভিজিএফ (ভার্নারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির চাল বিতরণ সম্পন্ন হয়েছে। সরকারের এই মানবিক সহায়তার আওতায় ইউনিয়নের মোট ১,০৪৬টি সুবিধাভোগী পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।
শনিবার (২৩ মে) ও রবিবার (২৪ মে) দুই দিনব্যাপী উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে ইউনিয়নের পৃথক দুটি স্থানে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের সকল ওয়ার্ডের মানুষের সুবিধার্থে বিতরণ কার্যক্রমকে দুই দিনে ভাগ করা হয় প্রথম দিন (২৩ মে, শনিবার) সকাল ১০টায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে চাল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।দ্বিতীয় দিন (২৪ মে, রবিবার) সকাল ১০টা থেকে মাছখোলা বাজারে বাকি সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।শনিবার ইউনিয়ন পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহিনুল ইসলাম।এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন,প্রশাসনিক কর্মকর্তা সেরাজুর রহমান, যুবদল নেতা জিয়ারুল ইসলাম,ট্যাগ অফিসার সুমন সাহা,ইউপি সদস্য সুভাষ চন্দ্র, হাকিম, লুতফর, এবং কুরমান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রজব আলীসহ স্থানীয় গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।ঈদ আনন্দের ঠিক আগ মুহূর্তে সরকারের এই খাদ্য সহায়তা পেয়ে সাধারণ মানুষের মুখে চওড়া হাসি দেখা গেছে। চাল নিতে আসা একাধিক উপকারভোগী জানান, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম, তাতে ঈদের আগে এই ১০ কেজি চাল তাদের সংসারে অনেক বড় স্বস্তি দেবে। সঠিকভাবে ও কোনো প্রকার হয়রানি ছাড়া চাল হাতে পেয়ে তারা সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি শাহিনুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পবিত্র ঈদুল আযহায় যেন কোনো পরিবার খাদ্যকষ্টে না ভোগে, তা নিশ্চিত করতেই এই ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park