1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেত্রকোনা দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

নেত্রকোনা দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর প্রতিনিধি নেত্রকোনা :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর প্রতিনিধি নেত্রকোনা :

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের এক বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আজ ১২ অক্টোবর ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকায় দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার জিডি নং-৬১৭ (তারিখ: ১২/১০/২০২৬ খ্রি.) মূলে থানা এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযান, মাদক ও চোরাচালান উদ্ধার ডিউটি ডিউটি করার সময় পুলিশ গোপন সূত্রে খবর পায়। এই সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) রসুল সায়েদী আজাদ-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দুর্গাপুর থানাধীন ২নং দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামস্থ জনৈক ইমান আলী বসত বাড়ীর পূর্বপাশে পুকুরের পাড়ে পৌঁছায়।

সেখানে দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে পুলিশ উপস্থিত লোকজনের সামনে ব্যাগ দুটি তল্লাশি করে ভেতরে থাকা ১৪০ (একশত চল্লিশ) বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক মূল্য ৫,২০,০০০/- (পাঁচ লক্ষ বিশ হাজার) টাকা (প্রতি বোতল আনুমানিক ৩,৭০০/- টাকা মূল্যে)।

দুর্গাপুর থানা পুলিশ উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ তালিকা মূলে থানায় নিয়ে এসেছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে বলে জেলা পুলিশ, নেত্রকোনা নিশ্চিত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park