1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেশের দূর্যোগ ও ক্লান্তি লগ্নে এবং আন্দোলন সংগ্রামে আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের ভূমিকা সর্বোচ্চ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

দেশের দূর্যোগ ও ক্লান্তি লগ্নে এবং আন্দোলন সংগ্রামে আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের ভূমিকা সর্বোচ্চ

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১৮ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

দেশের যে কোন প্রাকৃতিক দূর্যোগ, বন্যা, খড়া, ঘূর্ণিঝড়, প্রচন্ড শীত, সড়ক দুর্ঘটনা, অসহায় দরিদ্র অসুস্থ বিধবা ইয়াতিম ও নিঃসন্তানের পাশে সহযোগিতা নিয়ে হাজির হন এবং দেশে অবিরাম গুম,খুন, হত্যা, ধর্ষণ, অবৈধ দখল, মাদক, চাঁদা, দূর্ণীতি, অপহরণসহ সকল অন্যায় অপরাধ ফ্যাসিবাদ সৈরাচারীর বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে দেশের আলেম ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের আত্বত্যাগ, রক্তদানের অবদান এবং বলিষ্ঠ নেতৃত্ব দানের ভূমিকা সর্বোচ্চ।

সৈরাচারী ফ্যাসিবাদকে উৎখাত করতে তাদের অবদান ছিল নিঃস্বার্থ। তাদের জীবন উৎসর্গ করে দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। ছাত্র জনতার কাতারে তাদের অবদান কোন অংশেই কম নয়। উপকূলীয় অঞ্চলের সকল দূর্যোগে সহযোগিতা তাদের অবদান অপরিহার্য। লাখ লাখ কোটি কোটি টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করে অগ্রণী ভূমিকা পালন করেন। দূর্যোগ পরবর্তী সহযোগিতা নিয়েও তাদের অবদান সবচেয়ে বেশি। আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া, ঘরহীনকে ঘর নির্মাণ করে দেওয়া, অভুক্তকে খাদ্য সহযোগিতা করা, পোষাকহীনকে বস্র দান করা, সড়ক দুর্ঘটনায় আহত ও মৃত পরিবারে আর্থিক সহযোগিতা করেন। অবহেলিত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা লাভে সহযোগিতা করেন। অসুস্থ রোগীর রক্ত ম্যানেজ করে দেন।

অবিরত নির্মম হত্যাকান্ড ও নারী এবং শিশু ধর্ষণের তীব্র আন্দোলন গড়ে তুলতে তাদের অবদান সবচেয়ে বেশি। আইনী সহযোগিতা, আর্থিক সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করেন। দেশের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম, সিলেট, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, কুমিল্লাসহ দূর্যোগ প্রবণ অঞ্চলে সহযোগীতা নিয়ে নিয়মিত কাজ করেন। উত্তর বঙ্গের মঙ্গা পিরিত এলাকায় সহযোগিতা করেন।

দ্বীনি শিক্ষা অর্জনে জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে অগণিত মক্তব মাদ্রাসা মসজিদ নির্মাণসহ দিকনির্দেশনার সকল ব্যবস্থা করেন। দেশের শান্তি ও উন্নয়নে সঠিক নেতৃত্ব দানের মাধ্যমে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। এমন অসংখ্য সামাজিক সংগঠন তারা গড়ে তুলেছেন। শুধু দেশেই সীমাবদ্ধ নয় বিশ্বের অন্যান্য দেশের মধ্যে নির্মম গণহত্যা ও অন্যায়ের প্রতিবাদে ও বিক্ষোভে সবার আগে তারাই গর্জে ওঠেন। সংগঠন গুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য আস-সুন্নাহ ফাউন্ডেশন, হাফেজী চ্যারেটিবল, উলামা-তলাবা মানবিক সংগঠন, বিশ টাকার মক্তব, মানব কল্যাণ ব্লাড ব্যাংক, সৃষ্টির সেবা ইসলামী কল্যাণ ফাউন্ডেশন, উলামা-জনতা ঐক্য পরিষদ, আর-রিসালাহ্ ফাউন্ডেশনসহ অসংখ্য মানবিক সংগঠন।

দেশের ইতিহাস ও ঐতিহাসিক ঘটনা গুলো প্রমাণ করে যুগে যুগে সকল আন্দোলন সংগ্রাম ও বিপ্লব এবং মানবিক কাজে আলেম-ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের আত্বত্যাগের অবদান সবচেয়ে বেশি। দেশের ছাত্র জনতার পাশাপাশি আলেম-ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান কোন অংশেই কম নয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park