1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ত্রাণ, চিকিৎসা ও বিশুদ্ধ পানির কিট নিয়ে দুর্গত এলাকায় মহেশখালী উপজেলা প্রশাসন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ত্রাণ, চিকিৎসা ও বিশুদ্ধ পানির কিট নিয়ে দুর্গত এলাকায় মহেশখালী উপজেলা প্রশাসন।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭১ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর চলমান দুর্যোগ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রতিদিনের মতো আজও দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম-এর নেতৃত্বে প্রশাসনের একটি দল কুতুবজোম ইউনিয়নের দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে।

এ সময় দুর্গত মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানবিন হোসেন জিসান মাঠে উপস্থিত থেকে অসুস্থ, শিশু, বয়স্ক ও অন্যান্য সেবাপ্রত্যাশীদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন।

এছাড়া নিরাপদ পানির সংকট মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ কিট বিতরণ করা হয়। প্রশাসনের মতে, পানিবাহিত রোগ প্রতিরোধে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে ইউএনও ইমরান মাহমুদ ডালিম ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন এবং আশ্বস্ত করেন যে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ সহায়তা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় জনসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আনসার সহ সংশ্লিষ্ট ইউনিয়ন প্রতিনিধি।

উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগে দুর্গত এলাকার বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়দের আশা, প্রশাসনের ধারাবাহিক সহায়তা দুর্যোগ মোকাবিলায় তাদের কষ্ট অনেকটাই লাঘব করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park