1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তদন্তে সত্যতা,  বিধবার ৬ বছরের ভাতা ফেরত দিলেন ইউপি সদস্য - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

তদন্তে সত্যতা,  বিধবার ৬ বছরের ভাতা ফেরত দিলেন ইউপি সদস্য

মো: সালাউদ্দীন - দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মো: সালাউদ্দীন – দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিধবা নারীর ভাতার টাকা নিজের মোবাইল নম্বরে নিয়ে উত্তোলনের অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ার পর ছয় বছরের পুরো টাকা ফেরত দিয়েছেন অভিযুক্ত ইউপি সদস্য মো. আব্দুল খালেক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গণশুনানিতে তদন্ত প্রতিবেদন উপস্থাপন ও উভয় পক্ষের বক্তব্য শোনার পর ইউএনওর নির্দেশে ওই টাকা ফেরত দেন তিনি।

জানা গেছে, উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিধবা রহিমা বেগমের ভাতার টাকা প্রায় ছয় বছর ধরে ইউপি সদস্য মো. আব্দুল খালেকের মোবাইল নম্বরে যাওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রহিমা বেগমের ছেলে জহিরউদ্দিন উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।

অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা সমাজসেবা কর্মকর্তা মো. আবু রায়হানকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এরপর বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় গণশুনানি। সেখানে তদন্ত প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি অভিযোগকারী ও অভিযুক্ত ইউপি সদস্যের বক্তব্য শোনা হয়। শুনানি শেষে ইউএনওর নির্দেশে ইউপি সদস্য আব্দুল খালেক বিধবা রহিমা বেগমের ছয় বছরের ভাতার পুরো টাকা ফেরত দেন।

রহিমা বেগমের ছেলে জহিরউদ্দিন বলেন, ‘আমাদের ডেকেছিল। ইউএনও স্যার বলেছেন, মেম্বারের যা শাস্তি দেওয়া লাগে, তারাই দেবেন। তাঁর কথা অনুযায়ী আমার মায়ের ছয় বছরের টাকা মেম্বার বুঝিয়ে দেন।’

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, ‘তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর উভয় পক্ষকে ডেকে তাদের কথা শুনি। ইউপি সদস্যের নম্বরে নিয়মিত ভাতার টাকা গেছে এবং সেটা উত্তোলন করা হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখব। গত ছয় বছর বৃদ্ধা যে ভাতার টাকা পেতেন, তাঁর সম্মতিতে ইউপি সদস্য সেই টাকা ফেরত দিয়েছেন।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park