1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে খুকৃবিতে পরিচ্ছন্নতা অভিযান। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে খুকৃবিতে পরিচ্ছন্নতা অভিযান।

তাওহীদ হাসান পিয়াল - খুকৃবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পঠিত

তাওহীদ হাসান পিয়াল – খুকৃবি প্রতিনিধি

মশার বংশবৃদ্ধি রোধ এবং শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বাস্তবায়িত হয়েছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি অস্থায়ী ক্যাম্পাসে একযোগে এ কর্মসূচি পরিচালনা করা হয়। এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মারাত্মক প্রাদুর্ভাব ঠেকানোই ছিল এ উদ্যাগের মূল উদ্দেশ্য।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে এই অভিযানের আনুষ্ঠানিক নেতৃত্ব দেন। এতে উপাচার্যের পাশাপাশি অংশ নেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ রেজাউল ইসলাম, বিভিন্ন অনুষদের ছায়াডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা। পুরো কর্মসূচিতে রূপসা ও দৌলতপুর ক্যাম্পাস এলাকার জমে থাকা পানি নিষ্কাশন, পরিত্যক্ত পাত্র ও ময়লার স্তূপ অপসারণের পাশাপাশি ঝোপঝাড় ছেঁটে ফেলার মতো নিবিড় কাজ সম্পন্ন করা হয়।

অভিযানকালীন বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার উদ্বেগ প্রকাশ করে জানান, দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে কতটা আশঙ্কাজনক রূপ নিয়েছে, তা হাসপাতালের ভর্তিচিত্র দেখলেই স্পষ্ট বোঝা যায়। ইতোমধ্যে খুকৃবির বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী এ রোগে আক্রান্ত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, কেবল ইউট্যাবের আহ্বানে সাড়া দেওয়াই নয়, বরং নিজ আঙ্গিনাকে সুরক্ষিত রাখার দায়বদ্ধতা থেকেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে মশার উৎপাত পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্যাম্পাসে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park