1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ডিজিটাল যুগেও পড়ুয়াদের গ্রন্থাগারমুখি করার উদ্যোগ কলকাতার স্কুলে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ডিজিটাল যুগেও পড়ুয়াদের গ্রন্থাগারমুখি করার উদ্যোগ কলকাতার স্কুলে

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- গ্রন্থাগার বা পাঠাগার শুধু বইয়ের সংগ্রহশালা নয়, আমাদের মনন, চিন্তন ও গবেষণার এক বিশাল ভাণ্ডার।
তাই বর্তমান ডিজিটাল যুগেও পাঠাগারের গুরুত্ব ছাত্রছাত্রী ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কলকাতার শ্রী জৈন বিদ্যালয়ে গড়ে উঠল অত্যাধুনিক “মদন কুমার মেহতা মেমোরিয়াল লাইব্রেরি”।
এই বিদ্যালয়ের প্রাক্তনী এবং কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট সুধীর কুমার মেহতার উদ্যোগে স্কুলের এই গ্রন্থাগারের আধুনিকিকরন করে তা উৎসর্গ করা হয়েছে সুধীর বাবুর পিতা প্রয়াত মদন কুমার মেহতার স্মৃতিতে। মদনবাবু ছিলেন এই স্কুলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার গঙ্গোপাধ্যায় রবিবার গ্রন্থাগারের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন প্রয়াত মদন বাবুর স্ত্রী শান্তা কুমারী মেহেতা, বিশিষ্ট চিকিৎসক ড. অমিত কুমার রায়, বিদ্যালয়ের দুই সভাপতি বিনোদ কঙ্কারিয়া ও সর্দার মল কঙ্কারিয়া,অধ্যক্ষ সঞ্জয় কুমার পাণ্ডে,সম্পাদক মনোজ কুমার বোথরা প্রমুখ।
আশোক কুমার গঙ্গোপাধ্যায় বলেন, “শিক্ষা ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব নয়। এই উদ্যোগ আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে।
সুধীর কুমার মেহেতা বলেন,আধুনিক সাজসজ্জায় তৈরি এই পাঠাগারে ডিজিটাল লার্নিং-এর সুবিধা যুক্ত হওয়ায় ছাত্রছাত্রীরা অনলাইন রিসোর্স, ই-জার্নাল ও শিক্ষামূলক ডাটাবেস ব্যবহার করতে পারবে। এর ফলে তারা উচ্চশিক্ষার প্রস্তুতি, প্রতিযোগিতামূলক পরীক্ষার রিসার্চ এবং নতুন চিন্তা-ভাবনা গড়ে তুলতে সক্ষম হবে।
বিদ্যালয়ের এই নবনির্মিত গ্রন্থাগারের উদ্বোধন শুধু একটি পরিকাঠামো উন্নয়নের প্রকল্প নয়, বরং আগামী প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ হিসেবে আত্মপ্রকাশ করল। এটি ছাত্রছাত্রীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও গবেষণার নয়া পথ উন্মুক্ত করবে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park