1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, চীনের বিনিয়োগ সম্ভাবনার ইঙ্গিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, চীনের বিনিয়োগ সম্ভাবনার ইঙ্গিত।

ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু

বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে একটি জাতি কীভাবে উন্নতির শিখরে পৌঁছাতে পারে, তার অন্যতম উদাহরণ চীন।

শুক্রবার (১২ জুন) সকালে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে হলে নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করতে হবে। এ দায়িত্ব শুধু সরকারের নয়, শিক্ষক, অভিভাবক এবং সমাজের প্রতিটি মানুষের। তিনি শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ সম্পদ হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থাও সম্প্রসারণ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের শিশু ও তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের শিক্ষার প্রসারে সহযোগিতা করতে পেরে চীন আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে আরও উৎসাহিত করবে।

চীনা রাষ্ট্রদূত জানান, শিক্ষা খাতে সহায়তার এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। একই সঙ্গে আগামী জুলাই-আগস্ট মাসে চীনের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করে জেলার কৃষি, শিল্প ও বিনিয়োগ সম্ভাবনা পর্যালোচনা করবে।

তিনি আরও বলেন, আগামী বছর থেকে পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের জন্য চীন সফরের সুযোগ তৈরি করা হবে। এর মাধ্যমে দুই দেশের তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে।

‘তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park