1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

ঠাকুরগাঁও প্রতিনিধি:হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁও শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৪ জুন) দুপুরে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছিট চিলারং এলাকার একটি পরিত্যক্ত ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আকচা ইউনিয়নের সামসনগর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে লিয়ন (২৫) এবং খানখা শরীফ ইসলামনগর এলাকার খবিরুল ইসলামের ছেলে মানিক হোসেন (৩৭)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তির কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের হেফাজতে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দীর্ঘদিন ধরে তারা মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park