1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১৫ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা তাদের আটক করে তল্লাশি চালিয়ে একটি হলুদ শপিং ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুর বিল এলাকার মো. আজিজ খান (২৩) এবং হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর বাসিন্দা নুরুল আমিন (৩৪)।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১৫ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park