1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাঙ্গাইলের বাসাইল থানায় প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী সুমন খান - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

টাঙ্গাইলের বাসাইল থানায় প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী সুমন খান

মামুন খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পঠিত

মামুন খান
টাংগাইলে বাসাইল উপজেলার হাবলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুমন খান ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রতিটি ওয়ার্ডে ঘুরে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন।
সেই সঙ্গে এলাকাবাসীও তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন।
সুমন খান জানান, জনসেবা করতে হলে পদ-পদবি থাকতে হয়। তাহলে সেবা করার দুয়ার উন্মোচিত হয়। তাই চেয়ারম্যান হয়ে মনের মতো করে কাজ করতে চান।
তিনি বলেন, ‘আমি হাবলা ইউনিয়নের প্রতিটি গ্রামে গিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, গণঘাটলা করে দেওয়াসহ গরিব দুঃখী মানুষকে নানাভাবে সহযোগিতা করছি। শীতবস্ত্র বিতরণ করেছি।

করোনাকালে দরিদ্রদের নিয়মিত সেবা করেছি, এতিমখানার ছাত্রদের পাঞ্জাবি-পায়জামা দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘ তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি।
চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীর পাশে থেকে আজীবন সেবা করে যাব। এলাকার সবাই আমাকে অনেক ভালোবাসেন।
সবার সমর্থন ও সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছি।’ সুমন খান যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

টাঙ্গাইল জেলা। সাবেক সিনিয়র সহ-সভাপতি সা’দত কলেজ করটিয়া টাঙ্গাইল। সাবেক সহ-সভাপতি সা’দত কলেজ ছাত্রদল সাবেক যুগ্ম আহবায়ক সাদত কলেজ শাখা ছাত্রদল টাঙ্গাইল।
সিনিয়র সহ-সভাপতি জিয়া মঞ্চ টাঙ্গাইল জেলা। সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন। এ বিষয়ে সুমর খান বলেন, ‘দলের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। দল করতে গিয়ে মামলা-হামলার শিকার হয়েছি। একসময় হাবলা ইউনিয়নে হাতেগোনা আমরা কয়েকজন ছিলাম বিএনপি দুঃসময়ের কান্ডারি। আশা করি আমার রাজনৈতিক অবদানের কথা বিবেচনা করে দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park