1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে শহরের বটতলায় সোমবার (১ ডিসেম্বর) দিনব্যাপী আলোচনার ভিত্তিতে ‘প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। দৈনিক যায়যায়দিন পত্রিকায় টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুলকে সভাপতি, দৈনিক কালবেলা পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জলকে সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি ইমরুল হাসান বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত (দৈনিক আলোকিত বাংলাদেশ), আরমান কবীর সৈকত (দৈনিক নয়া শতাব্দী) ও মোস্তফা কামাল নান্নু (দ্যা ডেইলি নিউনেশন), সহ-সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা (দৈনিক বাংলাবাজার পত্রিকা) ও আব্দুস সাত্তার (দৈনিক ভোরের পাতা), সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান (দৈনিক স্বাধীন সংবাদ), অর্থ বিষয়ক সম্পাদক মোল্লা তোফাজ্জল হোসেন (দৈনিক মজলুমের কণ্ঠ), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক নিরপেক্ষ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম লিটন (দৈনিক আমার সংবাদ), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ (দৈনিক আলোকিত প্রতিদিন), ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান মনির (দৈনিক ঢাকা), সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (দৈনিক আজবেলা), সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর শামসুদ্দিন সায়েম (দৈনিক কালের স্রোত), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ কাওছার (দৈনিক প্রতিদিনের কাগজ)।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন- মো. কামরুজ্জামান (দৈনিক বর্তমান কথা), মহিউদ্দিন সুমন (সংবাদ সংস্থা বাসস), সুমন কুমার রায় (দৈনিক সময়ের আলো), মো. আলমগীর হোসেন (দৈনিক আমার সময়)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park