1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পঠিত

 মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মতিউর রহমান খাঁনের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তাপস শীল,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সাকিলা রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল, এডভোকেট শেরেনুর আলী,জেলা বিএনপির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের আহবায়ক বাবু অশোক তালুকদার,সুনামগঞ্জে জুলাই যোদ্ধা আন্দোলন কমিটির সভাপতি হাফিজুল ইসলাম রাজু ও শান্তুু প্রমুখ।  সভাপতির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রমাসক মোহাম্মদ মিনহাজুল রহমান বলেছেন,২০২৪ সালের ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মুখে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই জুলাই আন্দোলন যারা শহীদ হয়েছেন তারা দেশ ও জাতির পদপ্রদর্শক এবং জাতি তাদের সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন। তিনি আগামী ২৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সুনামগঞ্জবাসির প্রতি আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park