1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাস্তা লিখন পরিদর্শন করেছে সাতক্ষীরা পুলিশ সুপার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাস্তা লিখন পরিদর্শন করেছে সাতক্ষীরা পুলিশ সুপার

হাফিজুর রহমান সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

হাফিজুর রহমান সাতক্ষীরা :

ঐতিহাসিক জুলাই-আগস্ট-২৪ অভ্যুত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা রঙের কর্মসূচি উপলক্ষে সাতক্ষীরা খুলনা রোড মোডে রাস্তা লিখন পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

শনিবার (৫ জুলাই) বিকালে শহীদ আসিফ চত্বরে শহিদদের স্মরণ, অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা এবং নবীন প্রজন্মের কাছে এর ইতিহাস পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করা হয়। যা
সমাপ্তি ঘটবে ৫ আগস্ট।

এসময় উপস্থিত ছিলেন আহবায়ক আরাফাত হোসাইন, ইমন হোসেন যুগ্ম আহবায়ক মুখপাত্র মোহিনী তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব তামীম তাসনীম,যুগ্ম সদস্য সচিব রাহাত নূহা আনছারী।

আহতদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান,জুলাই যোদ্ধা সংসদের কেন্দ্রীয় নির্বাহী আবু হাসান, আব্দুর রহমান, আব্দুল আজিজ, মোঃ মাহবুবুর রহমান, মুনিয়া আক্তার, নাহিদ হাসান, রায়হান হোসেন, আলিফ আরিফিন প্রমুখ।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মুখপাত্র মোহিনী তাবাসসুম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো উপজেলার বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park