1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুগ্নীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জুগ্নীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ তারেক রহমান, শাহজাদপুর মাল্টিমিডিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পঠিত

মোঃ তারেক রহমান, শাহজাদপুর মাল্টিমিডিয়া প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে জুগ্নীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার জনাবা মাসফিকা হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুস ছালাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মিলন হোসেন এবং সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম শেখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নবী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস এবং সময় ব্যবস্থাপনার মাধ্যমে ভালো ফলাফল অর্জন সম্ভব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের আয়োজন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park