1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে দিন দুপুরে তালা কেটে প্রায় ১লক্ষ্য টাকা লুট। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জয়পুরহাটে দিন দুপুরে তালা কেটে প্রায় ১লক্ষ্য টাকা লুট।

মোঃ আল-আমিন  জয়পুরহাট জেলা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

 

মোঃ আল-আমিন 
জয়পুরহাট জেলা প্রতিনিধি 

জয়পুরহাট পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে পশ্চিম মাথায় ইসলামী ব্যাংক এর নিচে মেসার্স ভাই বোন দোকানে তালা কেটে প্রায় ১লক্ষ্য টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময়, মোঃ ইয়াহিয়া মন্ডল নামাজের জন্য দোকান বন্ধ করে বাড়িতে যায়। এই সময়ের মধ্যে চার জন লোক দুটি মোটরসাইকেল নিয়ে এসে দিন দুপুরে তালা কেটে এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। মোঃ ইয়াহিয়া নামাজ শেষ করে এসে দেখে দোকানে তালা কাটা। 

এমতাবস্থায় ইয়াহিয়া আশেপাশের লোকজনকে জিগ্গেস করলেন,তারা বলে চারজন লোক এসে দোকানের আশেপাশে ঘোড়া ঘুরি করছিল। এবং  তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল , এই জন্য আশেপাশের লোকজন কেউ, আমরা কাছে যেতে পারিনি।

শালাইপুর বাজারের দোকানের মালিক সমিতির সবাই বলেন, যদি এভাবে দিন দুপুরে দোকানে তালা কেটে লুট, চুরি,ও ডাকাতি হয়, তাহলে আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করে খাব।

আমরা দোকান মালিক যারা আছি, আমরা চাই , বর্তমান সরকারের প্রশাসনিক বিভাগের সকল কর্মকর্তা যিনারা আছে, তাদের সুনজর ও আইনি, পদক্ষেপ কামনা করছি।

উক্ত বিষয়ে পাঁচবিবি থানার পরিদর্শক ওসি, মোঃ কাউছার আলীর কাছে জানতে চাইলে, তিনি বলেন আমরা এ বিষয়ে কোন অভিযোগ এখন পর্যন্ত পাইনি, যদি পাই তাহলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park