1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার  রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের  সুইচ গেইট এলাকার পূর্ব দিকের  সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি ভারী বর্ষনে রাস্তার অনেকাংশ ধসে গিয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দ ও ধসে যাওয়া  সড়ক দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এছাড়া জরুরী রোগী পরিবহনেও দেখা দিচ্ছে নানা সমস্যা। গ্রামের গুরুত্বপূর্ন  এই সড়ক ব্যবহার করে স্থানীয় মসজিদ, মন্দির, ঈদগাঁ ও কবরস্থানে যাতায়াত করেন এলাকাবাসী। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছেন এই গ্রামের সাধারণ মানুষকে। জানাজা ও দাফনের সময়ও কবরস্থানে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রৌয়াইল গ্রামের বাসিন্দা সমাজ কর্মী আব্দুল বাছিত জানান, রাস্তাটি ধসে গিয়ে ও  বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার কারনে অনেক সময় সিএনজি, অটোরিকশা  ও মালবাহী ছোট- ছোট গাড়ীর চালকরা এ সড়কে যেতে অনীহা প্রকাশ করেন। যার ফলে আমরা গ্রামবাসী অসুস্থ রোগী পরিবহন ও  কৃষি কাজে সমস্যার মধ্যে পড়তে হয়। 

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা  সড়টি দ্রæত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ  কামনা করেছেন। তাদের দাবি, দ্রæত  সংস্কার কাজ শুরু না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park