1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরের আলোচিত মাদক ব্যবসায়ী সহ ৩ আসামী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরের আলোচিত মাদক ব্যবসায়ী সহ ৩ আসামী গ্রেফতার

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর  প্রতিনিধি::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর  প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ী ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ও জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম সহ একদল পুলিশ রাত্রীকালীন জরুরী আইন শৃঙ্খলা ডিউটি পরিচালনাকালেপৌরসভার অন্তর্গত জগন্নাথপুর বাজারের পৌর পয়েন্টে অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর পয়েন্ট সংলগ্ন মার্সেল নেক্সট ইলেকট্রনিক্স এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে পৌরসভার ৭নং ওয়ার্ড এর ইকড়ছই গ্রামের আরজু মিয়ার ছেলে মো. চৈল উদ্দিন মিয়া (৩৬)কে গ্রেফতার করেন। এ সময় দেহ তল্লাশী করিয়া তাহার পড়নে থাকা থ্রি-কোয়ার্টার জিন্স প্যান্টের সামনের ডান পকেট হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে এসআই মো. হাদী আব্দুল্লাহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এ দিকে পুলিশের অপর অভিযানে ননজিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের মৃত বিষ্ণুপদ দাসের ছেলে সুজন দাস (৩৫) ও একই গ্রামের দূর্গাপদ দাসের ছেলে সুমন্ত দাস (৩০)কে গ্রেফতার করেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ও জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park