1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বাবার সাথে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে ছেলের মৃত্যু  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে বাবার সাথে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে ছেলের মৃত্যু 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বাবার সাথে হাওরে মাছ ধরতে গিয়ে পল্লী বিদ্যুৎ এর খুঁটির সঙ্গে নৌকার ধাক্কা লেগে বিদ্যুৎপৃষ্টে রাকিব আলী (১৮) নামের তরুনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৭টায় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা নৌকা ঘাট এলাকার নলুয়ার হাওরে এই দুর্ঘটনা ঘটে।নিহত রাকিব আলী বেতাউকা গ্রামের অনর মিয়ার ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় নিহত রাকিব আলী তার বাবার সঙ্গে নৌকা করে হাওরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এ সময় রাকিব নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে তার বাবা ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে ওই তরুণের মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, পল্লী বিদ্যুতের তারের স্পর্শে রাকিবের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে। হাওরে পানি বাড়লে বিদ্যুতের তারে প্রায়ই এমন ঘটনা ঘটে। তবুও কর্তৃপক্ষের টনক নড়ে না।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park