1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি::
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যা লী, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( পহেলা নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যা লি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহের সভাপতিত্বে জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্তপাল ও হবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছালেহা বেগমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায়ের সহ পরিদর্শক আতিকুর রহমান, জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদুল আলম,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিন মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনজুর আলম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম, জগন্নাথপুর পৌর সভার প্রকৌশলী সতীশ চন্দ গোস্তামী, কুবাজপুর মৎস্য জীবি সমবায় সমিতির সহ সভাপতি মো. নুরুজ্জামান, কলকলিয়া উদয়ন সংস্থার সহ সভাপতি রুকন আহমদ, রৌয়াইল হিলারপুর পানি ব্যবস্থপনা সমবায় সমিতির সদস্য আশরাফুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে জগন্নাথপুর টেকনিশিয়ান ও সাউন্ড মাইক  দোকান মালিক স:স: লি: এর শ্রেষ্ঠ সমবায়ী মুহিবুর রহমান ও শ্রেষ্ঠ সমবায় সমিতির ক্যটাগরিতে জগন্নাথপুর টেকনিশিয়ান ও সাউন্ড মাইক  দোকান মালিক স:স: লি: এর সভাপতি হারুন মিয়াকে স্মরক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park