1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে কৃষকদের ধান শুকাতে সরকারি স্থাপনা ব্যবহারে ইউএনও,র অনুমতি। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে কৃষকদের ধান শুকাতে সরকারি স্থাপনা ব্যবহারে ইউএনও,র অনুমতি।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৃষ্টির কারণে ধান শুকাতে চরম দুর্ভোগে পড়া কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে জগন্নাথপুর উপজেলা প্রশাসন। কৃষকদের ধান শুকানোর জন্য সরকারি বিভিন্ন স্থাপনা ব্যবহারের অনুমতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। 

জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও অনুকূল আবহাওয়ার  কারনে অনেক কৃষক তাদের কাটা ধান শুকাতে পারছিলেন না। এতে করে ধান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ইউএনও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, সরকারি অফিসের খোলা জায়গা ও অন্যান্য উন্মুক্ত স্থানে ধান শুকানোর অনুমতি প্রদান করে ২৯ শে এপ্রিল বুধবার  রাতে  সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গন বিজ্ঞপ্তি জারি করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্দিষ্ট শর্তসাপেক্ষে এসব স্থাপনা ব্যবহার করতে পারবেন কৃষকরা। ব্যবহারের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্যও বলা হয়েছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন   রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের কৃষক মোঃ আলমগীর মিয়া ও গন্ধর্ববপুর গ্রামের কৃষক মিজানুর রহমান  মিজান বলেন,বৃষ্টির কারণে ধান শুকাতে পারছিলাম না, এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। প্রশাসনের এ সিদ্ধান্তে আমরা উপকৃত হবো।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন  বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে এবং তাদের পাশে প্রশাসন সবসময় রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park