1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে কালবৈশাখী ঝড় বজ্রবৃষ্টিতে ধান কাটা মাড়াই শুকানো ব্যাহত, বন্যা আশন্কায় কৃষক । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে কালবৈশাখী ঝড় বজ্রবৃষ্টিতে ধান কাটা মাড়াই শুকানো ব্যাহত, বন্যা আশন্কায় কৃষক ।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের ফসল তলিয়ে গেছে। সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে ফসলের মাঠ জলমগ্ন হলেও গতকাল সোমবার  রাতের টানা বৃষ্টিতে ফসল তলিয়ে গেছে। আজ মঙ্গলবার  সকালে ঘুম থেকে উঠে কৃষকরা পানির নীচে কষ্টার্জিত ফসল দেখে কান্নায় ভেঙে পড়েন।

নলুয়ার হাওরের ভুরাখালী গ্রামের কৃষক সুলতান মিয়া বলেন, হাওরে পাকা ফসল নিয়া অনেক দুশ্চিন্তায় আছি। নাইয়া (শ্রমিক) সংকটের লাগি সময় মতো ধান কাটাইতে পারছিনা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  এই বছর ২০ কিয়ার জমিন করছি, ৮ কিয়ার কাটাইছি ১২ কিয়ার জমিনের ধান কাটাইতাম পারছি না।

দাসনোওয়াগাঁও গ্রামের কৃষক সারদা চরন দাস জানান, তিনি ১৬ কেদার জমি আবাদ করেছিলেন মাত্র এক কেদার জমির ফসল তুলতে পেরেছেন। গত দুই দিন ও রাতে বৃষ্টিতে সব জমি তলিয়ে গেছে। কৃষি শ্রমিক সংকট থাকায় তিনি অনেক চেষ্টা করেও ফসল উত্তোলন করতে পারেননি। তিনি কান্না জড়িত কন্ঠে জানান, আমার সব শেষ হয়ে গেল একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল আমার পরিবার। দারদেনা করে জমি আবাদ করেছিলাম। এখন সারাবছর কীভাবে চলব।একই হাওরের কৃষক আলাল মিয়া বলেন, হাওরে অনেক পাকা ধান পড়ে আছে টিকমতো কষ্টার্জিত ধান কাটানো যাচ্ছে না। এর মধ্যে দিনের (আবহাওয়ার) অবস্থা ভালোনা। কখন কি যেন হয়। ইতিমধ্যে হাওরের ধান তলিয়ে যাচ্ছে। ১০ কেদার জমির মধ্যে ৪ কেদার কাটছি। শ্রমিক সংকটের কারনে এবং  হারভেস্টার মেশিন জলাবদ্ধতার জন্য জমিতে নামানো সম্ভব না হওয়াতে দুর্ভোগে রয়েছি। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, জগন্নাথপুরে নলুয়ার হাওর, মইয়া ও পিংলার হাওরসহ ছোট বড় ১৫ টি হাওরে এবছর ২০ হাজার ৪ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে।।

উপজেলা কৃষি অফিসার কাওসার আহমদ বলেন, আমরা নিয়মিত হাওর পর্যবেক্ষন করছি। ইতিমধ্যে ৫০ ভাগ ধান কাটা হয়েছে গতকালের ঝড় বৃষ্টির মধ্যে কিছু কৃষক হাওরে ধান কাটছেন। আশা করি বড় ধরনের কোন প্রকার প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে ৮ থেকে ১০ দিনের মধ্যে ধান কাটা সম্পন্ন হয়ে যাবে। জলাবদ্ধতা ও শ্রমিক সংকটে অনেক কৃষক ধান তুলতে কষ্টে আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park