1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা।

মোঃ মুকিম উদ্দিন  সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন  সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ২০২৬-২০২৭ অর্থ বছরের ১কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৪ শত ৭৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে ২০শে মে রোজ বুধবার সকালে পরিষদ প্রাঙ্গণে অত্র ইউনিয়ন পরিষদর এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাছুম বিল্লাহ’র পরিচালনায় উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুল কাইয়ূম,  জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সদস্য সাংবাদিক মোঃ মুকিম উদ্দিন ও পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য ।

সভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের ১কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৪ শত ৭৫ টাকার বাজেট ঘোষণা করেন অত্র পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া। এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৯ শত ৮ টাকা।উদ্ধৃত ৩ লাখ ৫০ হাজার ৫ শত ৬৭ টাকা।

এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুজ্জামান, মসিক আহমদ, জসীমউদ্দিন মিন্টু, মাহবুবুল হাসান মোহন, সাদিক আলম, মহিলা মেম্বার হুসনারা বেগম রিসনারা, স্বপ্না রানী,  কলকলিয়া ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক ইফতেখার আলম রানা, কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, সমাজ সেবক রফিক মিয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park