1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর জরুরি সভা ও আহবায়ক কমিটি গঠন । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর জরুরি সভা ও আহবায়ক কমিটি গঠন ।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৩৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। 

১১ এপ্রিল শনিবার বিকালে জগন্নাথপুর পৌর শহরস্থ মাদিহা প্লাজায় জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদির সভাপতিত্বে  ও দপ্তর সম্পাদক ইকবাল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর কার্যকরী কমিটির সদস্য রিয়াজ রহমান,  কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমীন, নির্বাহী সদস্য মোঃ মুকিম উদ্দিন, নির্বাহী সদস্য দোলন মিয়া,  সদস্য মিজানুর রহমান মিজান ও সদস্য জামাল হোসাইন প্রমূখ। বিগত কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির সদস্যরা হলেন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হুমায়ূন কবীর ফরীদি, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি  রিয়াজ রহমান, দৈনিক সিলেট বানী পত্রিকার বিশেষ প্রতিনিধি  হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক খোলা কাগজ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ আল আমীন ও দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ইকবাল হোসাইন। 

সভায় ২০২৬ সালের জুন মাসের মধ্যে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন এর লক্ষে সকলকে এক যোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

উক্ত সভায় পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সদস্য মোঃ মঈনউদ্দীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park