1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুর কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগষ্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নাইম হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল ইব্রাহীম , যুগ্ম সম্পাদক সাব্বির আলী ও রুহান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর সারকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রুহুল আমীন সহ-সভাপতি ফেরদৌস আহমদ অভি সহ-সভাপতি নাঈম আহমেদ, সহ-সভাপতি আক্তার আলী, সহ-সভাপতি নাহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক তাহমিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক মিয়া সহ-সাংগঠনিক সম্পাদক কাওসার মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হামিম , সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী , সহ-সাংগঠনিক সম্পাদক রাফি সহ ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় বক্তাগন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনন্য নাম, যিনি দৃঢ়তা, প্রজ্ঞা ও ত্যাগের মাধ্যমে গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন।তিনি প্রমাণ করেছেন একজন নারীও জাতীয় নেতৃত্বের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন। বেগম জিয়ার রাজনৈতিক দূরদৃষ্টি, আপসহীন মনোভাব এবং জনগণের প্রতি অগাধ ভালোবাসা তাঁকে যুগের পর যুগ প্রাসঙ্গিক করে রেখেছে। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও স্বাধীনতার প্রতিটি অধ্যায়ে তাঁর অবদান অমলিন। আমরা গর্ব করি যে, আমাদের প্রজন্ম একজন খালেদা জিয়াকে দেখেছে, যিনি সত্যিকারের জনগণের নেতা।

এদিকে জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সামসুল ইসলাম জাবির আহত হওয়ায় জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। এ সময় উপরে উল্লেখিত ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park