1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চেয়ারম্যান প্রার্থী ইন্জিঃ আরিফের কর্মী সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

চেয়ারম্যান প্রার্থী ইন্জিঃ আরিফের কর্মী সভা অনুষ্ঠিত

ইদ্রিস আলী ‎পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পঠিত

ইদ্রিস আলী
‎পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

‎জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ৭ নং কুসুম্বা ইউনিয়নের বৃদ্ধি গ্রাম স্কুল মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী ইন্জিনিয়ার আরিফুজ্জামান আরিফের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৩ নং ওয়ার্ড বাসীর আয়োজনে এ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক কর্মীরা অংশ নেন।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও তরুণ সংগঠক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আরিফ।
‎
‎সভায় সভাপতিত্ব করেন বজলুর রহমান।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা তাঁতীদলের আহ্বায়ক ডাঃ রুহুল আমীন,হাজী নুরুল উদ্দীন মন্ডল, শ্রী শ্যামলী রানী, হানিফুর রহমান, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আমীর উদ্দিন এবং নুরুজ্জামান।

‎প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার বলেন, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে তিনি কুসুম্বা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক উন্নয়ন ও যুবসমাজকে এগিয়ে নিতে তিনি বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

‎সভায় বক্তারা ইউনিয়নের উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীরা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park