
বেবি চক্রবর্ত্তী:- শনিবার চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে পঞ্চম ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীদের সক্রিয় অংশগ্রহণে ছিল বেশ চোখে পড়ার মত। এটি পরিপূর্ণ এক আনন্দঘন মিলনমেলা।
পাশাপাশি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার জনপ্রিয় বিধায়ক ও এলাকার উন্নয়নের কান্ডারী অসিত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী সাহা, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ ব্যানার্জি, এবং এলাকার বিশিষ্ট তৃণমূল কংগ্রেস কর্মীরা।
অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী সংগীত দিয়ে। এরপর ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী সাহা অতিথি অসিত মজুমদারকে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন। সংবর্ধনার পর একে একে সকল অতিথি ও দলের কর্মীরা তাঁদের বক্তব্য রাখেন। বক্তৃতায় তাঁরা রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প, চুঁচুড়া অঞ্চলের চলমান উন্নয়নের কাজ এবং দলীয় ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এরপর শুরু হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন। উৎসবের আবহে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনক্ষেত্র।
অবশেষে বিজয়া সম্মেলনীর মাধ্যমে তৃণমূল কংগ্রেস কর্মীরা দলীয় ঐক্য, মানবিক বন্ধন ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করা হয়।