
এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় আহল্লা বেঙ্গুরা সিএনজি চালক সমিতির উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(স:) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল(০৯ সেপ্টেম্বর)বুধবার চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার আহল্লা বেঙ্গুরা সিএনজি চালক সমিতির উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ১০ টায় সকল সিএনজি চালক এবং এলাকার আশেকানে সুন্নী জনতারসহ শত শত সিএনজির মাধ্যমে বেঙ্গুরা রেল ষ্টেশন থেকে গোমদন্ডী বুড়ি পুকুর পাড় হয়ে উপজেলা সদর থেকে গোমদন্ডী ফুলতল শেষ করে শাকপুরা চৌমুহনী প্রদক্ষিণ করে লালার হাটের মধ্যে দিয়ে আবার বেঙ্গুরা বাজার রেল ষ্টেশন চত্বরে এসে দেশ এবং বিশ্ব মুসলিম উম্মাহ জাতির জন্যে মোনাজাত করে জশনে জুলুসের সমাপ্তি ঘটে।বাদে আসর খতমে কুরআন ও গাউছিয়া শরীফ,বাদে মাগরিব হাম,নাত,গজল।বাদে এশা আজিমুজশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলার হযরত মিনা গাজী শরীফ(রহ:)জামে মসজিদের খতিব, ঐতিহাসিক শ্রীপুর বুড়া মসজিদের প্রধান ঈমাম মাওলানা আব্দুল মুত্তালিব আলকাদেরী, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,আহলা দরবার শরীফের আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার মুদাররিস খিতাপচর বরকতিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ ইদ্রিস মিয়া আলকাদেরী, বিশেষ আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন,খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার মুদাররিস,আহলা সাদার পাড়া নতুন জামে মসজিদের খতিব শায়ের মুহাম্মদ রুহুল আমিন রহিমী আলকাদেরী।
সমিতির এই বিশাল আয়োজনের জন্য মাহফিলের প্রধান আলোচকের আখেরে মোনাজাতে মহান রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া জানান,সমিতির সকল আশেকে রাসূল(স:)সিএনজি চালকদের মহান রাব্বুল আলামীন যেনো হেফাজত রাখতে ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।