1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গ্রেটার মতলব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস এর পুনর্মিলনী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

গ্রেটার মতলব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস এর পুনর্মিলনী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

সম্রাট সিকদার চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

সম্রাট সিকদার চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রগতিশীল তরুণ ও অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়ে আয়োজিত গ্রেটার মতলব উত্তর-দক্ষিণ উপজেলার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস রিইউনিয়ন ও কালচারাল প্রোগ্রাম এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে মুখরিত ছিল মতলব উত্তর উপজেলার বড়হলদিয়া রুহামা মডেল একাডেমি প্রাঙ্গণ। দিনব্যাপী কর্মসূচিতে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ, ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, এবং বিভিন্ন এলাকার প্রকৌশলীদের অনুপ্রেরণামূলক বক্তব্য।

মোঃ সবুজ হোসাইনের সঞ্চালনায় আব্দুস সাত্তার মৃধার সভাপতিত্বে শুরুতে কোরআন তেলাওয়াত করেন মেহেদী হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী, যিনি প্রবাসে থেকেও মতলবের উন্নয়ন ও শিক্ষায় দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “প্রকৌশলীরা চাইলে একটি দেশের উন্নতির মূল চালিকাশক্তি হতে পারেন। আল্লাহ তায়ালা আমাদের জ্ঞান দিয়েছেন মানবতার কল্যাণে ব্যবহার করার জন্য। সৎ উদ্দেশ্য ও নৈতিকতার সঙ্গে কাজ করলে প্রকৌশলীরাই জাতির পুনর্জাগরণের নেতৃত্ব দিতে পারেন।”

এসময় তিনি উপস্থিত সকল প্রকৌশলীদের উদ্দেশে বলেন, “আপনারা যদি দৃঢ়ভাবে এই পেশায় এগিয়ে আসেন, তবে সমাজে নৈতিক ও টেকসই উন্নয়নের দিগন্ত উন্মোচিত হবে।”

অনুষ্ঠানে দেশের অর্ধশতাধিক ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টস অংশ নেন। সবাই মিলে স্মৃতি, বন্ধুত্ব ও অভিজ্ঞতার বিনিময়ে এক অনন্য মিলনমেলার আবহ তৈরি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আরিফুল্লাহ এবং গোলাম মোস্তফা।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ ইমরান হোসেন সোহাগ, ইঞ্জিনিয়ার এ কে এস মুন্না, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ইঞ্জিনিয়ার মোস্তফা রাসেল, ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নাজির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবদুল্লাহ আল মামুন সহ আরো অনেকে।

শেষ পর্বে ছিল মধ্যাহ্নভোজ ও মনোমুগ্ধকর ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেন স্থানীয় শিল্পী ও অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park