1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান পদে প্রত্যাশী মজির উদ্দিন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

গোয়াইনঘাটে পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান পদে প্রত্যাশী মজির উদ্দিন

রুবেল আহমেদ, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

রুবেল আহমেদ, স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজির উদ্দিন। জাফলংয়ের স্থায়ী বাসিন্দা হিসেবে এলাকায় পরিচিতি থাকা মজির উদ্দিন ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় নিয়ে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

মজির উদ্দিন জানান, ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করা তাঁর অন্যতম লক্ষ্য। বিশেষ করে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিতে চান তিনি।

পাশাপাশি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের উন্নতি, সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ও তাঁর রয়েছে।

তিনি মনে করেন, একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park