1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গণভোটের ‘খ’ প্রশ্ন নিয়ে বিএনপির লিফলেট বিতরণ,জুলাই সনদের সাথে সাংঘর্ষিক দাবী বিএনপির। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

গণভোটের ‘খ’ প্রশ্ন নিয়ে বিএনপির লিফলেট বিতরণ,জুলাই সনদের সাথে সাংঘর্ষিক দাবী বিএনপির।

আব্দুল হাকিম সবুজ কুড়িগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮৫ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রস্তাবিত গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নম্বর প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলে দাবি করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
দলটির নেতারা বলেছেন,
উক্ত প্রশ্নটি মূলত একটি প্রচারণামূলক উদ্যোগ,যা জুলাই সনদের মূল চেতনা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ দাবির পক্ষে জনমত গঠন এবং জুলাই সনদের বিভিন্ন দিক জনগণের কাছে তুলে ধরতে ২ই জুন মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।এসময় শহরের গুরুত্বপূর্ণ সড়ক,বাজার ও জনসমাগমস্থলে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে জেলা বিএনপির নেতারা বলেন,
বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সনদ অনুযায়ী ১০০ সদস্যবিশিষ্ট উচ্চ পরিষদ প্রতিষ্ঠাসহ গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পক্ষে দলটি অবস্থান নিয়েছে।
তাদের দাবি, গণভোটের ‘খ’ নম্বর প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জনগণকে বিষয়টি সম্পর্কে সচেতন করা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা,সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতারা বলেন,গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই সনদের ধারাগুলো বাস্তবায়ন জরুরি। এ লক্ষ্যে ভবিষ্যতেও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park