
স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ-
৭ই জানুয়ারি মঙ্গলবার
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। প্রতিদিন কোটি টাকার পন্য আমদানি এবং রপ্তানি হয়। জেলা শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্তের ভোমরা স্থলবন্দর। এই বন্দরের ওপারে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর। সেখান থেকে কলকাতার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার।জানা গেছে, ১৯৯৬ সালের ১৫ এপ্রিল ১৬টি পণ্য নিয়ে এলসি স্টেশন হিসেবে যাত্রা শুরু করে ভোমরা স্থলবন্দর। ২০১৩ সালে ওয়্যার হাউজ নির্মাণের পর ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করা হয়।
আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বেনাপোল স্থল বন্দরের পরেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের অবস্থান। দিনে গড়ে ২০০ থেকে ২৫০টি ভারতীয় পণ্যবাহী ট্রাকের মাধ্যমে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্যসহ আবশ্যকীয় পণ্য ও ইন্ডাস্ট্রিয়াল পণ্য আমদানি হয়ে থাকে ওই স্থলবন্দর দিয়ে।
অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন গড় ৫০ থেকে ১০০ পণ্যবাহী ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়ে থাকে। এছাড়া প্রতিদিন ৮০০ থেকে ১০০০ জন পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে আসা যাওয়া করেন।
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আসা এক ট্রাক চালক নাম জয়দেব মন্ডল সাক্ষাৎকারে বলেন, তাঁর বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের বসিরহাট পৌরসভায়। তিনি সপ্তাহে প্রাই তিনদিন পাথর নিয়ে বাংলাদেশে আসেন। বর্তমানে বাংলাদেশে তাঁর কোন অসুবিধা হচ্ছে না।।।