1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কোচিং শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্কুলছাত্রীর, রাণীশংকৈলে শোকের ছায়া। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

কোচিং শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্কুলছাত্রীর, রাণীশংকৈলে শোকের ছায়া।

রাণীশংকৈল প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

রাণীশংকৈল প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিবা রানী (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার ওমরাডাঙ্গী সড়কের কুয়েত মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিবা রানী স্থানীয় বাসিন্দা গোবিলাল ও সুমি রানীর একমাত্র সন্তান। সকালে কোচিং ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সে দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির সেলো মেশিনচালিত ট্রাক শিবাকে ধাক্কা দেয়। আঘাতের তীব্রতায় সে সড়কের পাশে ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক যানটি আটক করতে স্থানীয়রা চেষ্টা চালায়। এ সময় চালক ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটির চালক বাবলু হোসেন। তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের বাসিন্দা এবং রফিজ উদ্দিনের ছেলে।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন শিবার বাবা-মা। স্বজনদের কান্না আর প্রতিবেশীদের শোকাহত উপস্থিতিতে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা ওই সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

রাণীশংকৈল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park