1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে জাবেদ কোরেশী   - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে জাবেদ কোরেশী  

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জনমত এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতির কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জননন্দিত তরুণ সমাজ সেবক শিক্ষানুরাগী তরুন সমাজের পরিচিত মুখ জাবেদ কোরেশী।

হাওরবেষ্টিত ১ নং  কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে নিবিড় যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং অসহায়, গরিব ও মেহনতি মানুষের পাশে থাকার কারণে তিনি স্থানীয়দের একটি অংশের আস্থা অর্জন করেছেন বলে অনেকেই মন্তব্য করেন।

সম্প্রতি নিজ গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন জাবেদ কোরেশী। এ সময় তিনি উপস্থিত সবার কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তরুণদের সম্পৃক্ত করে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব কলকলিয়া ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি নিয়মিত জনগণের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। এ কারণে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা আরও জোরদার হবে। তবে শেষ পর্যন্ত জনগণের ভোটই নির্ধারণ করবে কে হবেন ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের পরবর্তী চেয়ারম্যান।

প্রতিবেদনে উল্লেখিত জনপ্রিয়তা, আলোচনা ও জনমতের বিষয়গুলো স্থানীয়দের মতামত ও পর্যবেক্ষণের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। নির্বাচন-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ও ফলাফল নির্ধারিত হবে ভোটগ্রহণের মাধ্যমে।

স্থানীয় সুত্রের দাবী রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘ দিন ধরে সক্রিয় রয়েছেন। নানা প্রতিকুলতার মধ্যেও রাজনৈতিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বজায় রেখে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেছেন বলে তাঁর সমর্থকদের অভিমত। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছেন বলে স্থানীয়রা জানান।চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী বলেন, এলাকায় উন্নয়ন, স্বচ্ছতা এবং জনগণের সেবা নিশ্চিত করার অঙ্গিকার থাকা উচিত এবং প্রতিশ্রুতিশীল, যেখানে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক দেওয়া হয় বলেন ” আমার ইউনিয়নকে আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্বাবলম্বী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব” তিনি আরও বলেন, আমি জাবেদ কোরেশী আপনাদেরই সন্তান/ভাই। আসন্ন কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। আমি বিশ্বাস করি, একটি ইউনিয়ন কেবল রাস্তাঘাট বা অবকাঠামোর উন্নয়ন নয়, বরং মানুষের অধিকার নিশ্চিত করবো এটা আামার মুল দায়িত্ব। স্বচ্ছতা ও জবাবদিহিতা ইউনিয়ন পরিষদ হবে দুর্নীতির উর্ধ্বে এবং সাধারন মানুষের জন্য উম্মুক্ত। প্রতিটি গ্রাম, পাড়া মহল্লায় রাস্তাঘাটের ব্যবস্থা এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা। সকল ভেদাভেদ, ক্রোধ ও হিংসা ভুলে আমাদের প্রিয় ইউনিয়নকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো। ডিজিটাল সেবার মাধ্যমে জনগনের সেবা করবো ইনশাআল্লাহ। মামলা-হামলা বিহীন, ন্যায় বিচার ভিত্তিক ও শান্তিময় ইউনিয়ন গড়ে তোলার জন্য আমি আপনাদের সেবক হতে চাই। আমার লক্ষ্য একটি মডেল, উন্নত ও শিক্ষিত ইউনিয়ন। তাই, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park