
মো:কোরবান আলী রিপন,
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার ঝিকিরা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সংক্ষিপ্ত বক্তব্য দেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।