1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় ছাত্রদল নেতার স্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া, পৌর যুবদল নেতা রিপন সরকারের গভীর শোক প্রকাশ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

উল্লাপাড়ায় ছাত্রদল নেতার স্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া, পৌর যুবদল নেতা রিপন সরকারের গভীর শোক প্রকাশ

মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া,সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মো: কোরবান আলী রিপন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাকিবের স্ত্রী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের আবহ। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা মরহুমার বাসভবনে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উল্লাপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, সিরাজগঞ্জ জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন সরকার।
এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন,
“মরহুমার এই অকাল মৃত্যু আমাদের সকলকে গভীরভাবে ব্যথিত করেছে। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি প্রদান করেন।”
তিনি আরও বলেন, একজন প্রিয়জনকে হারানোর বেদনা কখনো পূরণ হওয়ার নয়। তবুও মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন এবং পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তাওফিক দেন।
এদিকে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park