1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় আবারও প্রতারণার অভিযোগ: সমালোচনায় বনলতা সুইটস প্যাকেটের ওজন বাদ না দিয়ে মিষ্টি বিক্রির অভিযোগ, ক্ষোভ ক্রেতাদের - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

উল্লাপাড়ায় আবারও প্রতারণার অভিযোগ: সমালোচনায় বনলতা সুইটস প্যাকেটের ওজন বাদ না দিয়ে মিষ্টি বিক্রির অভিযোগ, ক্ষোভ ক্রেতাদের

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২০১ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে স্থানীয় মিষ্টির দোকান বনলতা সুইটস। অভিযোগ উঠেছে, প্রতি কেজি ৪০০ টাকা দামের মিষ্টি বিক্রির সময় প্যাকেটের ওজনও একই দরে গণনা করা হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা বলে মনে করছেন এলাকাবাসী।
ভুক্তভোগী ক্রেতারা জানিয়েছেন, ডিজিটাল ওজন মেশিন ব্যবহার সত্ত্বেও প্যাকেটের ওজন আলাদা করা হচ্ছে না। ফলে প্রকৃত মিষ্টির চেয়ে কম পেয়ে ক্রেতারা বেশি টাকা দিচ্ছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই ধরনের অভিযোগে প্রশাসন দোকানটিকে জরিমানা করেছিল। কিন্তু এরপরও যদি অনিয়ম চলতে থাকে, তাহলে তা শুধু অবহেলা নয়—ইচ্ছাকৃত প্রতারণা বলেই মনে করছেন অনেকেই। তাদের দাবি, কেউ না কেউ এসব অনিয়মের পেছনে সাহস জোগাচ্ছে।
সচেতন মহলের প্রশ্ন, ডিজিটাল মিটার থাকা সত্ত্বেও প্যাকেটের ওজন বাদ দিয়ে মাপা কি এতই কঠিন? মানুষ তো মিষ্টির জন্য টাকা দেন, প্যাকেটের জন্য নয়। তাই দ্রুত এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, এবার শুধু জরিমানা নয়, প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। যাতে ভবিষ্যতে কোনো ব্যবসায়ী সাধারণ মানুষের সঙ্গে এ ধরনের প্রতারণা করার সাহস না পায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park